
স্টাফ রিপোর্ট ;-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকায় বালুচচনা কবরস্থানের সামনে রেললাইনের পূর্ব পাশে ঢালাই রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ কাশেম মিয়া (৪৪)। তিনি ওই এলাকার মৃত সৈয়দুর রহমান ও মৃত আয়েশা বেগমের ছেলে। ঘটনাস্থল থেকে তাকে হাতে-নাতে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত ১৫ কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কাশেম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।