
ভোরেরপত্র ডেক্সঃ-
কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারন গৃহিণী হয়েও কোটিপতি। তাঁর নামে রয়েছে দুটি বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি। আছে ৪৫ ভরি সোনা ও ব্যাংক হিসাবে নগদ টাকা। অথচ প্রদীপের নামে কোনো সম্পদই নেই। তাঁর ‘ঘুষ ও দুর্নীতি’র মাধ্যমে অর্জিত অর্থে স্ত্রী এসব সম্পদ অর্জন করেছেন।
প্রদীপের স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দেওয়া সাক্ষ্যে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে এ সাক্ষ্য শুরু হয়