ভোরের পত্র

নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।

  • ২৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
  • ২৯ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ জেলার ধামইরহাটে মায়ের সম্পত্তি দখলের জন্য সন্তান কর্তৃক বৃদ্ধ মাতা কে ইটের আঘাত এবং পরবর্তীতে চাকুদ্বারা মায়ের পায়ের রগ কর্তন। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ছেলে গ্রেফতার।

ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়ন এর বস্তাবর গ্রামে বৃদ্ধা আঞ্জুমান আরা (৬৮) এর নামীয় কিছু সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি নিজের নামে জোর করে লিখার জন্য মাকে নীজ পুত্র মো আসাদুজ্জামান শামীম (৩৭) গত ৭/৬/২৬ তারিখ হত্যার উদ্দেশ্যে ইটদ্বারা মাথায় আঘাত করে।

পরবর্তীতে মা চিকিৎসা গ্রহণ করে বাসায় গেলে পুনরায় ১৪/০৬/২৬ তারিখ উক্ত পুত্র চাকুদ্বারা বৃদ্ধ মায়ের ডানপায়ের রগকেটি দেয়। বিষয়টি ধামইরহাট থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নজরে আনলে স্যার এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক কুলাঙ্গার সন্তানকে গ্রেফতার করার জন্য গত বেশ কয়েকদিন যাবত বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।

আসামের বিরুদ্ধে ধামইরহাট থানার মামলা নং-৩১ তারিখ-২৪/০৬/২৬ ইং ধারা-৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়। ধারাবাহিক প্রচেষ্টার পর অদ্য ২৫/০৬/২০২৬ তারিখ : ২১.০০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৩নং আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামস্থ হতে মামলার এজাহার নামীয় আসামী মোঃ আসাদুজ্জামান শামিম(৩৭) পিতা-মোঃ আবু হাসনাত,মাতা-মোসাঃ আনজুমান,সাং-বস্তাবর,থানা- ধামইরহাট,জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন পিতামাতার প্রতি আঘাত করা এমন ধরনের কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…