ভোরের পত্র

বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
  • ৩২ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি:-ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) উপজেলা প্রশিক্ষণ হল রুমে এই সমাপনী সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
​গত ২৫ জুন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, ওলামা দলের যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, বিজয়নগর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহালম, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, কৃষক দলের সভাপতি কাওছার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​​এছাড়াও অনুষ্ঠানে কৃষি উপসহকারী কর্মকর্তা আশরাফুল আলমসহ কৃষি উপসহকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ জিয়াউল ইসলাম আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
​মেলা সমাপনী উপলক্ষে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির প্রসারে অবদান রাখায় ৩ জন সফল কৃষককে সম্মাননা পদক ও বিশেষ উপহার প্রদান করা হয়।
​সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই মেলা কৃষকদের আরও স্বাবলম্বী হতে সাহায্য করবে। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের কারাদণ্ড।
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের…
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত।
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার…
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক।
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা…
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।