
কক্সবাজার সংবাদ দাতাঃ-
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম(১৯) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মোহাম্মদ শামীম হোয়াইক্যং ইউনিয়ানের নয়াবাজার এলাকার নুর হোসেনের ছেলে।
গতকাল শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়ানের জিমংখালী জামে মসজিদ গেইটেরের সামনে টেকনাফ টু কক্সবাজার পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ রোববার দিবাগত রাতে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাবএর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।
র্যাব জানায়, রাতে মোটরসাইকেল যোগে শামীম নামের এক যুবক অস্ত্র বহন করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ কোম্পানি কামান্ডার লে. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল র্যাবের সদস্য জিমংখালী মসজিদের সামনে অবস্থান করে। যুবক শামিম র্যাবের অবস্থান বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে তল্লাশি করলে তার কাছ থেকে একটি অস্ত্র পাওয়া যায়।
আটক যুবককে আইনি প্রক্রিয়া শেষ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব