ভোরের পত্র

কুমিল্লা লাকসামে ১২ অক্টোবর হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

  • ৮ অক্টোবর ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
  • ১৪৪ বার দেখা হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ভারতে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির উদ্যোগে আগামী ১২ অক্টোবর শনিবার বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গত ৮অক্টোবর লাকসাম শহরের একটি রোস্তরায় হেফাজতে ইসলামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এই ঘোষণা দেওয়া হয়।
উক্ত বিক্ষোভ মিছিল সফল করতে বিকাল তিনটায় লাকসাম হাউজিং স্টেট মসজিদের সামনে সদস্যদেরকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার নবগঠিত কমিটির উক্ত পরিচিতি সভায় মাওলানা মুফতি মোঃ আবু ইউসুফ সভাপতি ও মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শামসুল ইসলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম লাকসাম শাখার উপদেষ্টা শিল্পপতি মোঃ নাসির উদ্দিন মজুমদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লাকসাম শাখার সভাপতি জনাব সেলিম মাহমুদ ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এস দোহা।
উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত পরিচিতি সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
সেই সাথে আগামী ১২ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…