ভোরের পত্র

জান্নাতুল মাহুয়া কর্পোরেশনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা।

  • ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
  • ২৬৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি এক লিখিত প্রতিবাদপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন বিজয়নগরের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে তাকে ও তার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেছেন। উক্ত বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নুরে আলম ছিদ্দিকী দাবি করেন, আলী হোসেন সংবাদ সম্মেলনে বলেন যে তিনি মেসার্স ফুরফুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিনালের সঙ্গে ৩১ মে ২০২৫ তারিখে চুক্তি সম্পাদন করেছেন। কিন্তু প্রকৃত সত্য হলো— মেসার্স ফুরফুরী ট্রেডার্সের সাথে জান্নাতুল মাহুয়া কর্পোরেশনই ২৫ মার্চ ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পাদন করে এবং সেই অনুযায়ী সরকারি নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “আমার এবং আমার প্রতিষ্ঠানের সঙ্গে মোঃ আলী হোসেন বা তার প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা বিরোধ নেই। তবুও তিনি স্থানীয় কিছু লোকজনকে প্রলুব্ধ করে আমার বৈধ কার্যক্রমে বাধা প্রদান করছেন,এবং মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ অনৈতিক।”
নুরে আলম ছিদ্দিকী জোর দিয়ে বলেন, তিনি নিয়মিতভাবে সরকার নির্ধারিত সকল প্রকার কর, ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী স্বত্বাধিকারী, মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…