ভোরের পত্র

টাঙ্গাইলের মধুপুরে বিষমুক্ত সবজি বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

  • ৬ মে ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ
  • ১৪৮ বার দেখা হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে বিষমুক্ত সবজি চাষ নিয়ে কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে মধুপুর উপজেলার কুড়াগাছা ব্লকে উপকার ভোগী কৃষকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে কুড়াগাছা গ্রামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক,উপসচিব সুষমা সুলতানা, প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান,। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন কৃষক আলমগীর হোসেন ও কম্পোস্ট চাষী জেসমিন আক্তার প্রমুখ।
এর আগে কুড়াগাছা গ্রামের বিষমুক্ত সবজি ফসলের মাঠ, কৃষি মডেল গ্রামের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃ্ষিকর্মকর্তা শাকুরা নাম্নী।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…