
মুরাদ মিয়া,সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ৭নং ওয়ার্ড শাখার ২০২৫- সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট)বিকালে ইউনিয়নের শ্রীপুর বাজার বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এতে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মো.ফেরদৌস আলম আখঞ্জী,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য-সচিব মো.মোশাহিদ আলী।
আলোচনা সভায় শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী,
ইউনিয়ন যুবদল নেতা’কবির আহমদ,
ইউনিয়ন যুবদল নেতা’ও উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন তালুকদার বলেন,দলকে তৃণমূল পর্যায়ে থেকে সুসংগঠিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচনের সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতেই এই সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় ৭নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বিএনপির নির্যাতিত নেতা মো.বাবুল মিয়া কে সভাপতি’
মো.নুরুল মুক্তার কে সাধারণ সম্পাদক এবং মো.আলী আজগর কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দুলাল, সহ-সভাপতি জুয়েল হাসান,যুগ্ম সম্পাদক মামুন,এবং প্রচার সম্পাদক হিসেবে ছুরত জামান এর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত এই কমিটি আগামী ৪/৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানা গেছে।
এছাড়াও ৭নং ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।।