ভোরের পত্র

তাহিরপুরে সাংবাদিক কে প্রান নাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • ১৬ জুলাই ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ

সুনামগঞ্জ তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের রিপোর্টার হাবিব সারোয়ার আজাদকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

১৫ই জুলাই সোমবার বিকালে বাদাঘাট বাজারে কামরাবন্দ ও বাদাঘাট এই দুই গ্রামে আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যঃ তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন গত শুক্রবার বিকালে সাংবাদিক আজাদের বাড়িতে গিয়ে এ হুমকি প্রদান করেন।

এ বিষয়ে সাংবাদিক আজাদ জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার রাতেই তাহিরপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং৫৪২।

জানা যায়, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় জাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুতে এক ড্রেজারের ধাক্কায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি, ড্রেজার জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেপ্তারে ভূমিমন্ত্রীর নির্দেশ, বাদাঘাট বাজারে ভারতীয় নাসির বিড়ির চালান জব্দ, কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে গত কয়েকদিন ধরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মুঠোফোনে হোয়াটস অ্যাপে ও তার লোকজন প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদর্শন করে আসছিলেন সাংবাদিক আজাদকে।

এর জের ধরে গত শুক্রবার (১২ই জুলাই) বিকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ ২৫ থেকে ৩০ জন নিয়ে সাংবাদিক আজাদের বাদাঘাট কলেজ রোডের বাসার ভেতর ডুকে উত্তেজিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।

পরে সাংবাদিক আজাদ বিষয়টি থানায় অবগত করলে রাতেই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আজাদ কে প্রাণনাশের হুমকিদাতাদের আইনের আওতায় আনা প্রয়োজন। সাংবাদিক তার কলম দিয়ে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লিখেছে। নদীতে চাঁদাবাজির কারনে এখন আর শ্রমিকরা কাজ করতে পারেনা। ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা বন্ধ করে দিচ্ছে। আমাদের এলাকাবাসীর মনের কথাটা সাংবাদিক তার কলমে লিখেছে। যারা সাংবাদিক আজাদ কে হুমকি প্রদর্শন করেছে তাদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।

সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ বলেন,
সংবাদের জের ধরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।এরপর থেকে পরিবারসহ নিরাপত্তা হীনতায় ভুগছি আমি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…