
সুনামগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে তাহিরপুর উপজেলা ও প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৮নং ওয়ার্ড বাসীকে অগ্রীম ঈদুল আযহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের’ সভাপতি ও শ্রীপুর বাজার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক,মো.সামনুর আখন্জী।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও শ্রীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.সামনুর আখন্জী বলেন, হযরত ইব্রাহিম আঃ এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের নিকট সমাগত হতে যাচ্ছে।
ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়।
ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমেই কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি’ মো.সামনুর আখন্জী, আরো বলেন, আসুন আমরা এবারের ঈদুল আযহায় হযরত ইব্রাহিম আঃ এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কোরবানির শিক্ষাকে সামনে রেখে আমাদের ত্যাগ ও কোরবানি বহুগুণে বাড়িয়ে দিই।
অসহায় গরীব মানুষের সুখে-দুঃখে শরীক হয়ে পবিত্র ঈদের আনন্দে অংশগ্রহণ করি।
মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিই। অসহায় গরীব মানুষের পাশে প্রত্যর্কের সার্মথ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।
তিনি বলেন,প্রিয় বন্ধুমহল রাজনৈতিক সহ-কর্মী এবং তাহিরপুর উপজেলা,শ্রীপুর উত্তর ইউনিয়ন ও ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের জন্য আমার নিজ পক্ষ থেকে আবারও আমি সকলের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে পবিত্র ঈদুল আযহার ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করছি।
শুভেচ্ছান্তঃ মো. সামনুর আখঞ্জী,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি’ও শ্রীপুর বাজার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক।