ভোরের পত্র

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমিতির নির্বাচন অনুষ্ঠিত” সভাপতি রব্বানী,সম্পাদক আবুল

  • ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
  • ১৫৩ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে “তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ফেব্রুয়ারি) তাহিরপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানাযায়,এ নির্বাচনে ৮৪ জনের মধ্যে ৮২জন সদস্য প্রত্যক্ষভাবে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
পরে বিকাল ৪টা সময়ে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইকুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর।

উল্লেখ্যঃ ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারমধ্যে হলো- সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রব্বানী। তিনি পেয়েছেন ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াজুল হক পেয়েছেন ২২ ভোট, আবুল হোসেন পেয়েছেন ১৬ভোট।
সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহা আলম। তিনি পেয়েছেন ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবলু মিয়া ২৯ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল আজাদ। তিনি পেয়েছেন ৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেজুল মিয়া পেয়েছেন ২৮ ভোট।
সম্মানিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইজাজুল হক। তিনি পেয়েছেন ৪৪ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম পেয়েছেন ৩৭ভোট।
কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনাছ আহমদ লিটন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…