ভোরের পত্র

তাহেরপুর বিএনপি নেতা শামছুল হকের বিরুদ্ধে বানোয়াট অপপ্রচারের অভিযোগ

  • ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
  • ৩২৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে “তাহিরপুরে আওয়ামীলীগনেতা সামসুল হক এখন বিএনপিনেতা! অবধৈ বাংলা কয়লা ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন তিনি” শিরোনামে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ সংবাদকে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত দাবি করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজ্বী শামছুল হক। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় চোরাই কয়লা আনতে ও চাঁদাবাজি করতে বাধা দেয়ায় শামছুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন দলীয় রাজনৈতিক প্রতিপক্ষরা।

মঙ্গলবার সকালে উপজেলার কলাগাঁও এলাকায় তার নিজ অফিসে সাংবাদিকদের কাছে ভূক্তভোগী বিএনপি নেতা হাজ্বী শামছুল হক এমন অভিযোগ করেন।

বিএনপি নেতা হাজ্বী শামছুল হক সাংবাদিকদের বলেন. আমি ও আমার পরিবার বিগত চার দশক যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ৯০ দশক থেকে, স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনেও সক্রিয়ভাবে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে গিয়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে তাহিরপুর থানায় আমার নামে মামলা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জনগণের পাশে থেকে বিজয়কে অপরিহার্য ও অনিবার্য করে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করেছি। আমার পরিবরের অধিকাংশ সদস্য সক্রিয় বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার কারণে বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে মামলা ও হামলার শিকার হয়েছে। এছাড়াও আমি এবং আমার পরিবার দীর্ঘ কয়েকবছর যাবৎ বিভিন্ন বৈধ ব্যবসার সাথে জড়িত। অবৈধ বাংলা কয়লার সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই। গত ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে কিছু দলীয় পদধারী চাঁদাবাজ আমার ইউনিয়ন যেহেতু সীমান্ত এলাকা তাই এখানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা থেকে চাঁদাবাজি করে আসছিলো। দলীয় সিদ্ধান্ত চাঁদাবাজ এর বিরুদ্ধে থাকায় আমি এই চাঁদাবাজদের সহযোগিতা না করায় এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমার অবস্থানের কারনে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে একই এলাকার হাবিবুর রহমান হাবি, ইমরান শাহ্, রাজু মিয়া আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ও সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে। তারা বিভিন্নভাবে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে “তাহিরপুরে আওয়ামীলীগনেতা সামসুল হক এখন বিএনপিনেতা! অবধৈ বাংলা কয়লা ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন তিনি” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস মাত্র। তিনি আরো বলেন, দিনশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা চাঁদাবাজ মুক্ত করার জন্য আমি সবসময় কাজ করে যাব।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাবিবুর রহমান হাবি, ইমরান শাহ্ ও রাজু মিয়া রতন এমপির সাথে গভীর সম্পর্ক রেখে ফয়দা নিয়েছে বলেও জানান বিএনপি নেতা শামছুল হক।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…