ভোরের পত্র

দর্শনায় চুরি যাওয়া ০৫টি বাইসাইকেল উদ্ধার ১ জন আটক।

  • ৮ জুন ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
  • ১২৬ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা সংবাদ দাতা :-

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন সড়াবাড়িয়া গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেন (২৬) দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ২৯ মে ২০২৪ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকা হতে ৩০ মে ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় দর্শনা থানাধীন সড়াবাড়িয়া গ্রামস্থ বাদীর বসতবাড়ীর বারান্দা হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা পুরাতন সবুজ রংয়ের BSA বাইসাইকেল এবং সড়াবাড়িয়া গ্রামের বিভিন্ন স্থান হতে আরো ০৪টি সর্বমোট ০৫টি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে বর্ণিত ঘটনায় দর্শনা থানার মামলা নং-০৬ তারিখ ০৬ জুন ২০২৪ ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনাকরে ০৭ জুন ২০২৪ খ্রি: তারিখ সকাল ০৫:২০ ঘটিকায় আসামী ১। মোঃ ইফতারুল ইসলাম (৩০), পিতা-মোঃ বকুল, সাং-গোয়ালপাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত থেকে চুরি যাওয়া বিভিন্ন ব্রান্ডের ০৫(পাঁচ)টি বাইসাইকেল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ ইফতারুল ইসলাম (৩০), পিতা-মোঃ বকুল, সাং-গোয়ালপাড়া, থানা-জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা।

উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ
১। ০২টি পুরাতন সবুজ রংয়ের BSA বাইসাইকেল, যাহার মূল্য অনুমান ১৪,০০০/- টাকা, ০২টি পুরাতন সবুজ রংয়ের HERCULES বাইসাইকেল, যাহার মূল্য অনুমান ১৬,০০০/- টাকা, ০১টি পুরাতন সবুজ রংয়ের HERO ROYAL বাইসাইকেল, যাহার মূল্য অনুমান ৮,০০০/- টাকা, সর্বমোট মূল্য ৩৮,০০০/- টাকা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…