ভোরের পত্র

ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামলের পক্ষে ঐক্যের আহ্বান মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকীর।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২ জানুয়ারি ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
  • ১৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নুরে আলম ছিদ্দিকী।
শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, “ইংরেজি নববর্ষ ও আমার জন্মদিন উপলক্ষে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি দোয়া, স্নেহাশীষ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে সামান্য কয়েকজন ভোটারের তথাগত ত্রুটির কারণে মনোনয়নটি বৈধতা পায়নি। যদিও প্রধান নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ ছিল, তবে দলীয় ঐক্য ও শৃঙ্খলার স্বার্থে তিনি সে পথে না গিয়ে দলের সিদ্ধান্তকে সম্মান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও ভালোবাসার জায়গা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি বিনম্র শ্রদ্ধা, গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থাশীল থেকে আমি দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন বৈধতা পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেবকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
এ সময় তিনি তার আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, জ্ঞাতিগোষ্ঠী ও তাকে অনুসরণকারী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে দল-মত নির্বিশেষে দেশ গড়ার শপথে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।”
তার এই ঘোষণাকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য ও শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…