ভোরের পত্র

নওগাঁয় ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, দুই গ্রাম পুলিশ আটক!

  • ৫ আগস্ট ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:- নওগাঁর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনাটি ঘটেছে শুক্রবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদে।

মৃতদেহ উদ্ধার ঘটনায় ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানা হেফাজতে নিয়েছেন থানা পুলিশ। আটককৃত দুই গ্রাম পুলিশ হলেন, রহিম উদ্দিন ও শাহজাহান আলী।
তবে নিতপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হকের দাবি, নিহত যুবক লাফারুল এর বিরুদ্ধে এলাকা থেকে ৬-৭ টি বাই-সাইকেল চুরির অভিযোগ ছিলো। তারই ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টারদিকে গ্রাম পুলিশ তাকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষে এনে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। এরি এক পর্যায়ে এক স্বজন দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় যুবক লাফারুলকে ঝুলতে দেখতে পান। এর পরই থানায় খবর দেওয়া হয়।যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ইউনিয়ন পরিষদে যান। এক পর্যায়ে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্ত করার জন্য শুক্রবার বিকালে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানায় নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকালে এঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…