ভোরের পত্র

নওগাঁয় স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে ১জন আটক।

  • ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
  • ১২৪ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় থানা পুলিশের অভিযান। অপহরনের এক মাসপর অপহৃত স্কুল পড়ুয়া ছাত্রী (১৫) কে উদ্ধার সহ অপহরনের অভিযোগে অভিযুক্ত রাসেল হোসেন (২৫) নামে এক যুবক কে আটক। আটককৃত যুবক রাসেল হোসেন নওগাঁর রাণীনগর উপজেলার পানিয়ালপাড়া গ্রামের আফতাব হোসেন এর ছেলে। স্কুল পড়ুয়া ছাত্রী অপহরনের ঘটনাটি ঘটে গত ১৩ আগস্ট নওগাঁ রাণীনগর উপজেলায়। এঘটনায় থানায় মামলা হওয়ার পর রাণীনগর থানা পুলিশের চৌকস টিম শুক্রবার দিনগত রাতে অভিযান পরিচালনা করে ছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্ত এক যুবক কে আটক করেন।

উদ্ধার করার পর ভিকটিম স্কুল ছাত্রীকে শনিবার মেডিকেল চেকআপে পাটানো হয়েছে এবং গ্রেফতার রাসেলকে বিজ্ঞ আদালত এর মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়।এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ থানায় দাখিলকৃত মামলার এজাহার এর বরাদ দিয়ে জানান,গত ১৩ আগস্ট রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক স্কুল ছাত্রী সকালে বাড়ী থেকে বের হয়ে বিদ্যালয়ে যায়। এরপর বিদ্যালয় ছুটি হলে বিকেল সারে ৪টা নাগাদ বাড়ী ফেরার সময় গ্রেফতারকৃত রাসেল সহ আরো কয়েক জন জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর রাসেল সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে থানায় অপহরন মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদ পুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার সহ রাসেলকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, স্কুল ছাত্রীকে মেডিকেল চেকআপ করার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চেকআপ শেষে জবানবন্দির জন্য আদালতে হাজির করা হবে এবং রাসেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল – হাজতে প্রেরন করা হয়েছে।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…