
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাবেক জামায়াত আমিরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, নিয়ামতপুর উপজেলার বালাহৈর গ্রামের মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু (৪৫)। তিনি নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এবং নওগাঁ জেলার সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন। চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)। তিনি জামায়াতের সমর্থক ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।