ভোরের পত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ইসি রাশেদা সুলতানা

  • ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ
  • ১৩৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকা রনওগাঁ প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন- অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে আসবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নওগাঁর নির্বাচনী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় করছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। রবিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বেগম রাশেদা সুলতানা বলেন, এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচন সুষ্ঠ করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও মাঠে আছে। তাই কারো কোন ধরনের ভয় পাওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, ৫ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট প্রদান করা নাগরিক অধিকার, আনন্দের অধিকার। তাই এই অধিকার সবাই প্রয়োগ করবেন। যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।যে খানেই সহিংসতা হচ্ছে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে বলে আশা করছি। সভার প্রথম পর্যায়ে জেলার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূনকবীর,রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…