ভোরের পত্র

নওগাঁ প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া করতে গিয়ে ২জন আটক।

  • ৩১ আগস্ট ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
  • ১৪০ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় পরক্রিয়া সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রী সহ এক যুবককে আটক করে রেখে দিনভর ঘটনাটি মিমাংসার চালিয়ে অবশেষে আটককৃত প্রবাসির স্ত্রী ও যুবককে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে পুলিশি জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌছে গ্রামবাসি কর্তৃক আটক প্রবাসীর স্ত্রী ও যুবক কে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, চাকলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আমিরুল ইসলাম তার স্ত্রী এবং দু’জন মেয়েকে বাড়িতে রেখে দীর্ঘ ৬ বছর ধরে প্রবাসে রয়েছেন। ইতি মধ্যেই তাদের বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গ্রামবাসীর অভিযোগ, স্বামী আমিরুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী (৩৫) প্রতিবেশী মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (২৭) এর সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। গ্রামবাসীরা একাধিকবার অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দু’ জনকে আটক করলে তারা ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করায় গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু গ্রামবাসীর চোখ ফাঁকি দিয়ে তারা নিয়মিত অনৈতিক কাজে লিপ্ত হতেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ফারুক আবারও ঐ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ রাত্রী-যাপন করার পর সকাল সাড়ে ৬ টারদিকে গ্রামবাসীরা প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাদের দু’জন কে আটক করেন। এক পর্যায়ে গ্রামে মিটিং বসিয়ে দিনভর আলোচনা শেষে সমাধান না হওয়ায় বিকেলে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…