ভোরের পত্র

নওগাঁ মান্দা উপজেলায় একই গ্রামের যুগল প্রেমিক-প্রেমিকা বিষ খেয়ে আত্নহত্যা।

  • ১৪ আগস্ট ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ
  • ১৩১ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে আরিফ হোসেন (২২) এবং জনি আক্তার (১৭) নামে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর মধ্যপাড়ার জনৈক আব্দুর রহমানের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।স্থানীয়রা জানান, নিহত আরিফ হোসেন ২০১৯ সালে দোয়ানী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাশ করার পর অদ্যবধি নিজ বাড়িতে কৃষি কাজের সাথে জড়িত ছিলো। অপরদিকে জনি আক্তার ও ওই মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়।নিহতদের বাড়ি একই এলাকায় হওয়ার কারণে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক চলছিলো। কিন্তু ছেলের শারিরিক অক্ষমতার বিষয়টি জানার পর মেয়ের পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখছিলেন। এমতাবস্থায় তারা দু’জনে গতকাল গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় একটি ইউক্যালিপ্টাসের বাগানে গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করে। তবে নিহতদের প্রেমের সম্পর্কটি অস্বীকার করেন উভয় পরিবারের লোকজন।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আজ সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগানে তাদের দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, জন্ম নিবন্ধন কার্ড, পানির বোতল এবং থ্রি-পিস ও অন্যান্য পোশাকসহ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক ছিলো এবং পালিয়ে যাওয়ার সময় গ্যাস ট্যাবলেট খাওয়ার জন্য তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি আরও জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…