ভোরের পত্র

নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
  • ১২৮ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি খায়রুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফখরুল ইসলাম ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ১১৮ জনকে আসামী করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। সেই মামলার ৫৩ নম্বর আসামী ইমন। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকা ছাড়া হলেও মামলার আসামী হয়েও ইমন প্রকাশ্যে ঘুড়ে বেড়াতেন। সর্বশেষ, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক কুদ্দুস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী ইমনকে গ্রেফতারে উপজেলা সদরের পশ্চিম পাড়ার এলাকার পশু হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। সেখানে একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরের অফিসের সামনে থেকে পুলিশের হাতে আটক হয় ইমন। তখন সে নিজেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরের ভাতিজা হিসেবে পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে আমরা কে এম বশিরের সাথে কথা বলে ইমনের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, ইমন নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ৪ আগস্ট ছাত্রজনতার উপর হামলা ও বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও ইমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে গোপনে সংগঠিত করার কাজ করছে এমন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…