ভোরের পত্র

ফরিদপুর ভাঙ্গায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • ৮ মে ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ
  • ১০৬ বার দেখা হয়েছে

.মোঃহুমায়ুন কবির
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আজম নামের এক ষ্টাম্প ভেন্ডার ও ডেভেলপার ব্যবসায়ীর বিরুদ্ধে নানা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

রবিবার বেলা ১১টায় স্থানীয় দলিল লেখকদের অফিসে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাকে জড়িয়ে স্থানীয় দুটি পত্রিকায় নানা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করা হয়। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। স্থানীয় একটি কুচক্রি মহলের ইন্ধনে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এমন দাবী করে তার।

তিনি বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। সে জনতা ব্যাংকের মাধ্যমে আমার নামে ১ কোটি ৮৮ লাখ টাকা পাঠায়। তাছাড়া আমি ১ কোটি ৬২ লাখ টাকার জমি বিক্রি করেছি। জনতা ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ঋন নিয়ে আমি উপজেলার সামনে একটি বাড়ী করেছি। আমার নামে একটি বাড়ি রয়েছে। যা আমার বার্ষিক আয়কর রির্টানে দাখিল করা আছে। আমি ঠিকাদারী ও ডেভেলপার এর ব্যবসা করি। উপজেলার মধ্যে আমি একজন শীর্ষ করদাতা।

তিনি আরো বলেন, আমাকে দলিল লেখক হিসাবে অবহিত করা হয়েছে যা একেবারেই মিথ্যা। আমি কোন দলিল লেখক নই। একাধিক জাল দলিলের কথা আমার নামে বলা হয়েছে যাহা ২০২০ সালে ২৪৯৬নং দলিল, ২১ সালে ২৫৩৫নং দলিল ও ৫৪৬৪নং দলিল এসব দলিলের সম্মন্ধে আমি অবগত নই এবং আমার কোন প্রকার সম্পৃক্ততাও নেই। আমি বিভিন্ন ভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছি মর্মে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা একেবারেই মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন। আমার সুনাম ক্ষুন্ন করতেই স্থানীয় একটি কুচক্রি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবী করেন। আমার বিরুদ্ধে অপপ্রচার করায় সুনাম ক্ষুন্ন করা হয়েছে। আমি ওদের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করিব।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।