ভোরের পত্র

বান্দরবান লামায় তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন,খুনি আটক।

  • ৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ
  • ১৬৫ বার দেখা হয়েছে

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে ছোট ভাইয়ের হাতে খুন হলেন আপন বড় বোন।

আজ ৬সেপ্টেম্বর২৩ইং(বুধবার) দুপুর ১২টার দিকে বগাইছড়ি এলাকায় মা শাকেরা বেগম (৫০) এর ইন্দনে ছোট ভাই শহর আলী (২৩) বড় বোনকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই আশপাশের লোকজন শামসুন্নাহার কে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বলেন,
ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে তাকে হত্যা করেন শহর আলী।কানের উপর এবং হাত সহ তিন জায়গায় কোপ দেন বলে স্বীকৃতি দেন তিনি।
এসময় শহর আলি আর বলেন,তার সদ্য বিবাহিত বউয়ের সাথে বোন শামসুননহার প্রায়ই ঝগড়াঝাঁটি করে।এটা নিয়ে স্থানীয় ইউপি মেম্বারের কাছে বিচার ও চেয়েছেন বলে জানান।
এরই মধ্য আজকে গরুর ভাগাভাগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে দা দিয়ে বোনকে কুপিয়ে হত্যা করেন।

নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। নিহতের ২ ছেলে ৪ মেয়ে।

স্থানীয়দের ভাষ্যমতে,খুনের ঘটনায় মায়ের ইন্দন রয়েছে বলে জানান।অভিযুক্ত মা শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল চলছে।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…