ভোরের পত্র

বিপ্লবী অগ্নিকন্যা কল্পনা দত্তের প্রয়াণ দিবস।

  • ৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকারঃ

আজ ৮ ফেব্রুয়ারি কল্পনা দত্ত (যোশি) এর প্রয়াণ দিবস।বৃটিশ বিরোধী আন্দোলনের সময়, চট্টগ্রাম বিদ্রোহে একটি উল্লেখযোগ্য নাম। বলা যেতে পারে প্রীতিলতা’র পাশাপাশি সমান ভাবেই উচ্চারিত। ১৯১৩ সালের ২৭ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী থানার শ্রীপুরে জন্ম নেয়া কল্পনা ছিলেন মাস্টার দা সূর্য সেন প্রতিস্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র অন্যতম সদস্য। কিশোরী বেলায়ই তিনি বেশ কজন বৃটিশ সিপাহিকে হ*ত্যা করেন। ১৯৩১ সালে তাকে এবং প্রীতিলতাকে চিটাগং ইউরোপীয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেন মাস্টার দা সূর্য সেন। ঘটনার সাতদিন আগে সেখানে ছদ্মবেশে “র‍্যাকি” করতে যান কল্পনা দত্ত। সমীক্ষা শেষে বেরুনোর সময় তিনি ধরা পড়েন। প্রীতিলতার নেতৃত্বে ইউরোপীয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়। জেলে থেকেই কল্পনা জানতে পারেন প্রীতিলতার আত্মত্যাগের কথা। জামিনে বেরিয়েই তিনি আত্মগোপন করেন এবং বৃটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান। ১৯৩৩ সালে বৃটিশ পুলিশের এক সাঁড়াশি অভিযানে মাস্টার দা, কল্পনা দত্ত সহ তাদের বেশ ক’জন সহযোদ্ধা গ্রেফতার হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার প্রহসন মুলক বিচারে মাস্টার দা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁ*সি দেয়া হয়। কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা বলে উল্লেখ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর ভুমিকার কথাও উল্লেখযোগ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আমন্ত্রনে এই বিপ্লবী বাংলাদেশেও এসেছিলেন। ১৯৯৫ সালের ৮ ফেব্রুয়ারি প্রয়াত হন কল্পনা দত্ত (যোশি)। শ্রদ্ধা এই মহান বিপ্লবী’র প্রতি।
নওগাঁ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…