ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে সরকারী রাস্তার মাটি কেটে পুকুর ভরাট প্রশাসন নীরব।

  • ১৫ মে ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
  • ৫১ বার দেখা হয়েছে

কামাল পাঠান সরাইলঃ-

. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালীকচ্ছ ইউপিস্হ রোজ মঙ্গলবার,সময় দুপুর ১২:৪০ মিনিট,১৪ই মে ২০২৪ইং সরে জমিনে গিয়ে দেখা যায়,চাঁনপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন,কবরস্থানের পাশে প্রায় এক একর একটি পুকুর,চানপুর গ্রামের প্রভাবশালী ভূমি খেকু নান্নু মিয়া,কাদের মিয়া ও জিনু মেম্বার মিলে পার্শ্ববর্তী বিলের সরকারী কাঁচা রাস্তার মাটি ড্রেজারের মাধ্যমে কেটে উক্ত পুকুর ভরাট করিতেছে।

. ঘটনাস্থলে উপস্থিত দুই শ্রমিক কে পাওয়া যায়,পুকুর ভরাট জায়গার শ্রেণী পরিবর্তন ? সরকারি রাস্তা কেটে পুকুর ভরাট করার কারণ জিজ্ঞাসা করিলে ? কোন সঠিক উত্তর দিতে পারেনি । তাহারা বলেন, মাটি কাটার ৭ লক্ষ টাকার বিনিময়ে চানপুর গ্রামের নান্নু মিয়া,কাদের মিয়া ও জিনু মেম্বার চুক্তি করে আইনুদ্দিনের সাথে,আমরা আইনুদ্দিনের লেবার।আমরা গরীব মানুষ,পেটের দায়ে কাজ করি, আমরা শ্রমিক,মালিক যে ভাবে বলে, আমরা সে ভাবে কাজ করি। আমরা অসহায় দরিদ্র মানুষ।

. এ বিষয়ে মোবাইল ফোনে ও বাড়িতে গিয়ে নান্নু মিয়া,কাদের মিয়া ও জিনু মেম্বার কে পাওয়া যায় নি।তবে এলাকায় গুঞ্জন আছে, তাহারা ভুমি খেকু বিখ্যাত।

. এ বিষয়ে কালীকচ্ছ ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা শাহজাহান মিয়া মিডিয়া প্রতিনিধিকে বলেন,তাহারা মাটি কাটে আমি জানি,এলাকায় তাহারা প্রভাবশালী হওয়ায়,আমার কিছু করার নাই । কিছুদিন আগেও তাদের বিরুদ্ধে এসিল্যান্ড মহোদয় ব্যবস্থা গ্রহণ করেছিল । তাহার পরও আবার তাহারা একই কাজ করিতেছে । সরাইল এসিল্যান্ড ও ইউনো মহোদয়ের সাথে আপনারা কথা বলেন ।

. এ বিষয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা জনাবা নাসরিন সুলতানা মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি ব্যস্ত ছিলাম এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন ।

. উক্ত বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেজবা উল আলম ভুঁইয়া সাথে মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায় নি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান