ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া মাদক সম্রাট আরব আলী ৯৮ বোতল ফেন্সিডিল’সহ ৩ মাদক কারবারি ডিএনসি’র জালে।

  • ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
  • ১৩১ বার দেখা হয়েছে

জয়নাল আবেদিন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-  জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ইং মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পার্সের দোকানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট আরব আলী সহ তাদের ৩ জন কে আটক করা হয়।

. আটক’রা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পূর্ব কুট্রাপাড়ার গ্রামের মো. আরব আলী (৩৬), সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের দুলাল মিয়া (২৯) ও সরাইলের উচালিয়া পাড়া গ্রামের জুয়েল মিয়া (৩৩)। এর মধ্যে আরব আলীর বিরুদ্ধে ডাকাতি,সন্ত্রাসী, পুলিশের উপর হামলা, নারী নির্যাতন,প্রকাশ্যে মানুষ পিটানো,হত্যা মামলা, মহা-সড়কে ও সিএনজি চাঁদাবাজি‘সহ ৮টি মামলা রয়েছে।

. নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্হানীয় ব্যক্তিবর্গ “ক” “ম” “আ” আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃত মাদক কারবারিদের মধ্যে আরব আলী একজন চিহ্নিত মাদক সম্রাট অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতেন। এরই ফাঁকে সে ডাকাত চক্রের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। পাশাপাশি হয়ে যান সিএনজি শ্রমিক নেতা। বিশ্বরোড থেকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জেল থেকে বের হয়ে সে বিশ্বরোড মোড়ে সিএনজি চালিত অটোরিকশা পার্সের দোকান দিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসার আড়ালে মাদক কারবারি সিন্ডিকেট গড়ে তোলে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান এর দিকনির্দেশনায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া অফিস এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তার পার্সের দোকান থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় আরব আলী’সহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

. তাহারা আরও জানান, ইতিপূর্বে আরব আলীর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ ৮টি মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় শনিবার ১৬ই সেপ্টেম্বর ২০২৩ইং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

 

. এ বিষয়ে ঘটনার সততা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান আমাদের মিডিয়া প্রতিনিধিকে বলেন,
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার রজু করা হয়েছে। আসামিদেরকে কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।
আমাদের অভিযানিক দলটি সঠিক দায়িত্ব পালন করেছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে। মাদকের বিষয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি আহবান জানাই।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…