ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ২৬জনের নামে মামলা।

  • ২৪ আগস্ট ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
  • ৬৭ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা হয়েছে। ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুইসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে শুক্রবার এ মামলাটি দায়ের করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদারাসা ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা। মামলায় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম. জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সাবেক মন্ত্রী ব্যক্তিগত সহকারি আবু মুছা আনছারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ (মাহবুব আলম) ২৬ জনের নাম উল্লেখ করা হয়।এছাড়া অজ্ঞাতনামা আরো দুই-তিনশ’ লোককে আসামি করা হয়। মামলার বাদী তানিয়া আক্তার অভিযোগ করেন, মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচির সময় আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হুসাইন মাথার ডানপাশে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশ ও সিভিল প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি বলে উল্লেখ করেন

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান