ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন অস্ত্রসহ আটক

  • ১৯ অক্টোবর ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
  • ১০৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করছে যৌথবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার সুমন মিয়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে।

যৌথবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে একটি অবৈধ পিস্তল, একটি খালি কার্টিজ ও তিন রাউন্ড এ্যামো. উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…