ভোরের পত্র

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা

  • ২৫ মে ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ১৫৫ বার দেখা হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার প্রয়াসে সূধীসমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এই সূধী-সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল )মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ আইয়ুব আলী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ মনসুর মুন্সী সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান,ম ম সিদ্দিক মিয়া, সৈয়দ শাহিন আলম শাহাবুর, মোঃ শহিদুল্লাহ বাচ্চু,আব্দুল খালেক মোল্লা, মোঃ সোহাগ মাতুব্বর, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আঃ মান্নান, সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম, সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সভাপতির স্বাগত বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন, সামনে বর্ষা মৌসুম ও সংসদ নির্বাচন। আস্তে আস্তে করে ফসলি জমির পাট বড় হচ্ছে, সেই সুযোগ নিয়ে চোর, ডাকাতরা গ্রামগঞ্জে অপরাধ সংঘটিত করতে চেষ্টা করবে। এবং প্রতিটি এলাকায় দুটি দলের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এই সকল অপরাধ থেকে রেহাই পেতে। জনপ্রতিনিধিরা ওয়ার্ডে ওয়ার্ডে ইউপির সদস্য,যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন করে পুলিশের সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান। পুলিশ আপনাদের ডাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা জনিত সেবা দিতে সদাপ্রস্তুত থাকবে।

এসময় ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন, এলাকায় মাদক ব্যবসা, সেবন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের মত ঘটনা বেড়ে যাচ্ছে সমাজে। সেই সকল অপরাধ মোকাবেলা করতে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫৬ জন জনপ্রতিনিধি রয়েছেন তাহারা আইন-শৃঙ্খলা উন্নতির জন্য পুলিশের সাথে থেকে সহযোগিতা করতে আশ্বস্ত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…