ভোরের পত্র

ভাঙ্গায় যুবকের রগ কর্তনের ঘটনায় ৭জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

  • ৭ মে ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
  • ১২৮ বার দেখা হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান তালুকদার (৩৫) নামের এক যুবককে খাবারের সময় জোর করে ধরে নিয়ে পায়ের রগ কর্তনের ঘটনায় ৭ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে শনিবার বিকালে এমন বর্বরচিত ঘটনার বিষয়ে প্রেস রিলিজ করেন ভাঙ্গা থানা পুলিশ। এমন লোমহর্ষক বর্বরোচিত ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মোখলেছুর রহমান সুমন তার পেট্রোল পাম্প (হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন) এলাকায় আধিপত্য ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে ইমরান তালুকদার (৩৫), শাওন বেপারী (২২) কে সাবেক ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান সুমনের অনুসারী লাবুসহ ছয় থেকে সাত জন লোক পুলিয়া বাজার থেকে নাস্তা খাবার অবস্থায় ওদের দোকান থেকে জোর করে তুলে নিয়ে যায়। সেখান থেকে সুমনের পেট্রোল পাম্পের পিছনে একটি মেহগনি বাগানে নিয়ে এরা ওদের মারধর করে এবং একপর্যায়ে ইমরানের বাম পায়ের রগ জোর করে কেটে দেয়। সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও তাদের ফোর্স নিয়ে ফারুক ও ইয়াসিন হাওলাদারের বসতবাড়ির খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওদেরকে ঢাকায় প্রেরণ করা হয়।

এমন বর্বরোচিত হামলার ঘটনায় ইমরানের ভাই ইকবাল বাদী হয়ে শনিবার ভাংগা থানায় ২৯ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ভাংগা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাত জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এরা হচ্ছে সরাসরি জড়িত লাবু মাতুব্বর (৩৫), ফারুক হাওলাদার (৩৫), আকতার মাতুব্বর (৩০), ইকবাল শিকদার (৩০), অহিদ মাতব্বর (৪৩), এদের সকলের বাড়ি ঈশ্বরদী গ্রামে, মোঃ হোসেন খান (৩৫) এর বাড়ি ঢাকার লালবাগ এলাকায় ও ফরহাদ হোসেন (৩৮) এর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামে। মামলার মূল আসামি মোখলেছুর রহমান সুমন ঢাকার দিকে প্রাইভেট কার যোগে পালানোর সময় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটকের চেষ্টা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৫-৮৫০১) ব্যক্তিগত মোবাইল ও ব্যক্তিগত একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় সুমনের পেট্রোল পাম্প থেকে দুটি রামদা, ৫৫টি কালি, একটি ধনুক, ফেলে যাওয়া গাড়ি, ব্যাগ উদ্ধার করেন পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…