ভোরের পত্র

মধুপুরে প্রতারণার মাধ্যমে ১০লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা প্রতারক

  • ২২ মে ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ
  • ১৩১ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ক্রেতা সেজে প্রতারণার মাধ্যমে ১০লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হয়েছে প্রতারক। রোববার (২১ মে) সাড়ে এগারটা থেকে বেলা সোয়া ১২টার মধ্যে মধুপুর বাসস্ট্যান্ডের আপন জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
আপন জুয়েলার্সের স্বত্তাধিকারী সুজিত কর্মকার জানান, বেলা এগারটার দিকে পাঞ্জাবি পায়জামা পরিহিত এক ব্যক্তি স্বর্ণের গহণা কিনতে আসেন। তিনি গলার হারসহ বেশ কয়েকটি গহনা পছন্দ করে পরিমাপ করে মেমো তৈরি করান। পরে ব্যাংক থেকে টাকা এনে নিয়ে যাবেন বলে একটি ব্যাগে স্বর্ণালঙ্কার রেখে দোকানেই অবস্থান করতে থাকেন ওই ব্যক্তি। পরবর্তীতে অন্য ক্রেতাদের সাথে কথা বলার সুযোগে কর্মচারির নিকট থেকে ব্যাগটি চেয়ে নিয়ে মোবাইল দিয়ে গহনাগুলোর ছবি তুলে কর্মচারিকে ব্যাগটি পুনরায় রাখতে বলেন। কয়েক মিনিট পর ইসলামী ব্যাংক থেকে টাকা আনার কথা বলে বেরিয়ে যান। ওই ব্যক্তিটি দোকান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ইসলামী ব্যাংকের দিকে না গিয়ে দক্ষিণ দিকে রওয়ানা হলে সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষণিক গহণার ব্যাগটি চেক করতে গিয়ে দেখা যায় ব্যাগে কোন গহনা নেই।
পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ব্যাগটি নিয়ে গহনার ছবি তুলে গহনাগুলো ব্যাগে না রেখে তার পরিহিত পোষাকের বাম পকেটে রেখেছেন। তাৎক্ষণিক বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সিসিটিভির ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেন। এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, আপন জুয়েলার্সের সোনার গহনা খোয়া যাওয়ার ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত দোকান মালিক কোন অভিযোগ করেননি। তবে মধুপুর থানা পুলিশ ইতোমধ্যেই স্বর্ণালঙ্কার উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…