ভোরের পত্র

এয়ারলাইনসের টিকেটের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এজেন্সির মালিকদের মানববন্ধন।

  • ১১ ডিসেম্বর ২০২১, ৯:০৩ পূর্বাহ্ণ
  • ১৮৫ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যের প্লেনের টিকেটের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা।
মানববন্ধনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের
অযৌক্তিক ভাড়া বৃদ্ধির ফলে রেমিট্যান্স যোদ্ধারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেছে সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালেও রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তাদের কাছ থেকেই অযৌক্তিকভাবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ হাজার টাকার টিকিট ৮০-৯০ হাজার টাকা নেওয়া হচ্ছে।

এতে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধা এয়ার টিকিট না পেয়ে ভিসা ও ছুটির মেয়াদ শেষ হওয়ার উপক্রম হচ্ছে।

তারা বলেন, দ্রুত বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা সম্ভব না হলে হাজার হাজার নতুন ভিসাপ্রাপ্ত ও ছুটিতে দেশে আসা রেমিট্যান্স যোদ্ধারা চাকরি হারাতে পারে।

সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিক সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, হঠাৎ করে মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের দামবৃদ্ধি করা অযৌক্তিক।

৩০ হাজার টাকার টিকিটের দাম এখন ৮০-৯০ হাজার টাকা হয়ে গেছে। অযৌক্তিকভাবে এই ভাড়া যারা কোনো নিয়ম ছাড়াই বাড়িয়েছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া দরকার। অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে তা করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিক সংগঠনের সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক লায়ন সাইফুল ইসলাম, সদস্য কল্যাণ পরিষদের মহাসচিব লিমা বেগম, সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ প্রমুখ

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান