ভোরের পত্র

রংপুরে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩জন বিক্রেতাকে জরিমানা।

  • ১৬ মার্চ ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ৬১ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খেজুর বেশি দামে বিক্রি করায় রংপুরে ৩ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম। অভিযানে তিনি বিভিন্ন খেজুরের দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ বিক্রেতাকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এই বাজারে প্রথম দিন হওয়ায় বিক্রেতাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রির কোন সুযোগ নেই। অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুজ্জামানসহ মেট্রোপলিটন ডিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান