ভোরের পত্র

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
  • ১১৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ৪কন্যা। তারা হলেন জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ,শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম,বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি,নাদিয়া পাঠান পাপন।

ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মমতাজুল করীমের মেয়ে। তার পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামের বাসিন্দা,তিনি পেশায় একজন গৃহিনী এবং তার স্বামী একটি বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে কর্মরত।

সানজিদা ইসলাম তুলি নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের হাজী মফিজুল ইসলামের মেয়ে।তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’র সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।তিনি বিজয়নগর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…