ভোরের পত্র

সংস্কারের নামে শাহবাগের খেলা জনগন চায়না,দ্রুত শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হলো আসল সংস্কার, ইঞ্জিনিয়ার শ্যামল

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১৫ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
  • ১৬৬ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
১৫/০৫/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ হইতে মিছিল শুরু হয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শহরের প্রাণকেন্দ্র ট্যাংকের পাড় গিয়ে শেষ হয়। ব্যাংকের পাড়ে একটি বিশাল জনসভায় পরিণত হয়। জনসভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল। সমাবেশে নব নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর, সহ-সভাপতি আলহাজ্ব এ বি এম মমিনুল হক, আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট ইসলাম রুমা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শাহীন, মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা কচি, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল ইসলামিক দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সকল সংস্কার উল্লেখিত আছে জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচনের জন্য নির্বাচনী সংস্কার করুন।দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণ অবাত সুষ্ঠু জাতীয় নির্বাচন দিন সংস্কারের নামে খেলা বন্ধ করুন জনগন চায় শান্তিপূর্ণ নির্বাচন,জাতীয় নির্বাচন হল আসল সংস্কার।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…