ভোরের পত্র

সারাদেশে লাগামহীন নিত্য-প্রয়োজনীয় কাঁচাতরকারির বাজার,দেখার কেউ নেই।!

  • ১৪ আগস্ট ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
  • ১২৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ  সারাদেশে নিত্যপ্রয়োজনীয় বাজার গুলোতে বাড়তি ডিমের সাথে তালমিলিয়ে বেড়েছে কাঁচা তরিতরকারি দাম। স্থানভেদে এক হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৫৬-৫৮ টাকায়। ক্রেতারা বলছেন, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের হাতে। যার কারণে রাতারাতি পণ্যের দাম বেড়ে যায়। জেলার পৌরবাজারসহ বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৮০-২০০ টাকা, দেশি আদা ৪০০ টাকা ও ভারতীয় আদা ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ২৫০-২৭০ টাকা ও ভারতীয় রসুন ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিছুটা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়।এছাড়া প্রতি কেজি টমেটো ২৮০-৩০০ টাকা, বেগুন প্রকারভেদে ৪০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, করলা ৬০-৮০ টাকা, বরবটি ৬০ টাকা, শুকনো মরিচ ৬০০-৬৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, ধনেপাতা ১৭০-২০০ টাকা, ঝিঙে ৫০-৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কাঁকরোল ৪০-৫০টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে।

মাংসের বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজিতে। খাসির মাংস ১০০০-১১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০-৩০০ টাকা ও দেশি মুরগি ৪৫০-৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে আকৃতি ভেদে রুই ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২৫০-২৮০ টাকা, পাঙাশ ১৫০-১৮০ টাকা, তেলাপিয়া ১২০-১৫০ টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা, পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আকৃতি ভেদে ইলিশের কেজি ১০০০ -১২০০ টাকা বিক্রিকরেছেন জেলার পৌর বাজারের এবং চকগৌরীহাট সুতিহাট মহাদেবপুর মাতাজীহাট চৌমাশিয়া বাজার খুচরা সবজি ব্যবসায়ী শ্রী সবুজ চন্দ্র রিপন চন্দ্র আমজাদ বলেন, “বাজারে সবজির দাম আরও বাড়তে পারে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সবজি নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ফলে, সরবরাহ কমে যেতে পারে।
তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। আল মামুন নামের এক ক্রেতা বলেন, ভেবেছিলাম জিনিসপত্রের দাম কমবে। এখন দেখছি উল্টো। আসলে বাজার ব্যবস্থা সিন্ডিকেটের হাতে। সকালে যে জিনিসের দাম একরকম থাকে, সন্ধ্যায় বা পরদিন সেটির দাম বেড়ে যায়। এটা কোনোভাবেই ন্যায্য হতে পারে না।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…