
মুরাদ মিয়া,সুনামগঞ্জ
তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,তরুণ সমাজ সেবক ও ইউনিয়ন যুবদল নেতা মো.কবির আহমেদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।
কবির আহমেদ বলেন,রমজানেরও রোজার শেষে আসছে খুশির ঈদ।
আসুন আমরা সাধারণ মানুষের সুখে-দুঃখে শরীক হয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দে অংশগ্রহণ করি। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যের সবটুকু উজার করে দেই। সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।
আমার নিজের পক্ষ থেকে আমি আমার প্রিয় ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষসহ শ্রীপুর উত্তর ইউনিয়ন ও দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি।
অর্থ আর আধিপত্য দিয়ে নয় ভালবাসা দিয়ে প্রিয় ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে
থাকতে চাই।
তিনি আরও বলেন,এবারের ঈদে সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।
পরিশেষেঃ মো.কবির আহমেদ বলেন,আমি আমার ৭নং ওয়ার্ডের সকল মুরব্বি,মা-ভাই,বোনদের মহান আল্লাহ তায়ালার নিকট সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করছি!সবাই ভালো এবং সুস্থ থাকুন।