ভোরের পত্র

বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৭ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
  • ৮০ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি:-“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি), বিজয়নগরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজম। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বর্ণিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন শাহালম, এস এম রাষ্টু সরকার, মানিক সরকার, আবদুল মান্নান, এনাম খাঁ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী আক্তার, যুবদল নেতা কাসেম কিবরিয়া, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ খোকনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিআরডিবির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিআরডিবির চেয়ারম্যান,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি, এইচ এম জহিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফুলের গাছের চারা রোপণ করা হয় এবং বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের কারাদণ্ড।
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের…
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত।
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার…
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক।
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা…