ভোরের পত্র

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

  • ২১ জুন ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
  • ১৭৭ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল মোটরসাইকেল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে রূপসি বাংলা যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও চান্দুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায়, বিজয়নগর উপজেলার রূপসি বাংলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম হবিগঞ্জের মাধবপুর ফুটবল একাদশের মধ্যকার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময় খেলায় লড়াই শেষে ট্রাইবেকারে মধ্যদিয়ে ০১ গোলে মাধবপুর ফুটবল একাদশ বিজয়ী হয়। বিজয়ী পুরষ্কার ছিল ১টি মোটরসাইকেল। আর রানার্সআপ ১টি রেফ্রিজারেটর।

চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হক এর সভাপতিত্বে ও মোস্তাক আহমেদ শাহীন, ছাব্দুল খান ও নূরুল হক নিয়াজ এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ) ও সহ সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি এবিএম মুমিনুল হক, সহ সভাপতি জসিম উদ্দিন রিপন, নুরুল হুদা সরকার, উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন,ডা: রফিকুল ইসলাম রফিক,গোলাম জহির,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, ছায়েদ খন্দকার। চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলী ইমরান, আলী রহমান, আবু তাহের, হেলাল উদ্দিন, আরজু মিয়া মেম্বার, সোহাগ খন্দকার,সাংবাদিক মোশাররফ,মাসুক, হেবজু মিয়া, কাজী রফিক, মিয়াবালী, মোঃ: হাবুল মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় খেলার প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল নিজ হাতে ফাইনাল খেলায় বিজয়ী দলকে বিজয়ী পুরষ্কার হিসেবে ১টি মোটরসাইকেল ও রানার্সআপ পুরস্কার ১টি ফ্রিজ তুলে দেন।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…