
ভোরের পত্র ডেক্সঃ- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকা থেকে বিদেশী পিস্তলসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অস্ত্রধারী আসামী মো: সজীব বেপারী (২২)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে বাঘড়া ইউনিয়ন এর জাহানাবাদ গ্রামের আবদুল হক বেপারীর ছেলে।
এসময় গ্রেফতারকৃত সন্ত্রাসী সজীবের কাছে ০১টি বিদেশী পিস্তল (টঝঅ) ও ০১টি ম্যাগাজিন সহ আটক করা হয়।উল্লেখ থাকে যে, আসামী মো: সজীব বেপারী এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।র্যাব ১০ জানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।