ভোরের পত্র

কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।

  • ৮ জুন ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
  • ২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:– ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে সানাউল্লাহ (১৭) এবং নুরু মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মতি সরকারের স্ত্রীর মৃত্যুর পর সকালে দাফনের প্রস্তুতি হিসেবে কবর খোঁড়ার কাজ চলছিল। কবর প্রস্তুতের একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত একটি স্টেইনলেস স্টিলের শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হওয়ায়
মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সানাউল্লাহ ও নুরু মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় সেখানে উপস্থিত আরও ছয়জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কসবা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় নেয়ামতপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কবরস্থান ও জনসমাগমস্থলের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।