ভোরের পত্র

ফরিদপুর মধুপুরে পিকআপের ধাক্কায় স্বপন মিয়া নামের এক ব্যাবসায়ীর মৃত্যু

  • ৯ মে ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
  • ১৭৫ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে পিকআপের ধাক্কায় স্বপন মিয়া (২৪) নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর দুই জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবারে(৯মে) বেলা পৌনে তিনটায় মধুপুরের কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর গোরস্থান এলাকায়।

নিহত স্বপনের বাড়ি মধুপুরের অরণখোলা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ি গ্রামে।
মধুপুর শিল্প ও বণিক সমিতির সদস্য সাকের আহমেদ জানান, নিহত স্বপন মিয়া মধুপুরের কাকরাইদ বাজারে মা হার্ডওয়ার্ড এন্ড ইলেকট্রনিক্সে তার মামা মফিজ উদ্দিনের সাথে ব্যবসা করতেন। মঙ্গলবার গারোবাজার এলাকায় কাজ শেষে মটরসাইকেল যোগে কাকরাইদ বাজারের দোকানে ফিরছিলেন। ফেরার পথে কাকরাইদ-গারোবাজার সড়কের ইদিলপুর কবরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ তাদের ধাক্কা দেয়। এসময় স্বপন মিয়া রাস্তায় পড়ে যান। এসময় স্বপনের মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মটরসাইকেলের অপর দুই যাত্রি অপু কুমার দাস (২৫) ও মনির হোসেন (১৭) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, দুর্ঘটনার খবর জেনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…