ভোরের পত্র

নওগাঁ পারিবারিক কলহে এনজিও পরিচালক আত্মহত্যা।

  • ৩ অক্টোবর ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে সোহেল রানা (৩৫) নামের এক এনজিও পরিচালক বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। এঘটনা ঘটেছে রাতে উপজেলা সদরের লিচু বাগান এলাকায়।স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডিমজাওন গ্রামের সোলাইমান আলীর ছেলে সোহেল রানা উপজেলা সমবায় অফিস থেকে ‘সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে নিবন্ধনকৃত সমিতির জন্য লিচু বাগান এলাকায় অফিস ভাড়া নিয়ে ঋণ কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি মহাদেবপুর ছাড়াও বাগডোব বাজারে, পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে, সাপাহার উপজেলা সদরে, ধামইরহাটের আমাইতাড়া মোড়ে ও নওগাঁ সদরে ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে ঋণ কার্যক্রম চালিয়ে
আসছিলেন। ঋণ কার্যক্রম চালাতে গিয়ে তিনি এফডিআর নামে আমানত স্বরুপ বিভিন্ন লোকজনের নিকট থেকে প্রায় ১০ কোটি টাকা আমানত গ্রহণ করেন। এসব আমানতের বিপরীতে প্রতিমাসে ১ লাখে ২ থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিয়ে থাকেন। উক্ত আমানতের টাকায় ৩০ থেকে ৪০ বিঘা মাঠের জমি কিনেন এবং গ্রামের একটি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণে প্রায় ১ কোটি টাকা খরচ করেন। এসব বিষয় নিয়ে তার শ্বশুর আমিনুল ইসলামের সাথে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো। এরই একপর্যায়ে প্রায় ৩ মাস তার শ্বশুর সোহেল রানাকে সরিয়ে দিয়ে এনজিওর কার্যক্রম পরিচালনা শুরু করেন। পরবর্তীতে বিষয়টি মিমাংসা হলে সপ্তাহ খানেক আগে আবারও সোহেল রানা এনজিওর দায়িত্বভার গ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় শ্বশুর আমিনুল ইসলাম, ভাই সাজ্জাদুল ইসলাম সাজুর সাথে বিষয়গুলো নিয়ে কথাকাটির এক পর্যায়ে সোহেল রানা বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…