
এইচ,এম,জহিরুল ইসলাম:- ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের ফলসূতিতে অদ্য ১৭/১২/২০২৩খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ আসাদুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/আবুল কালাম সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ০৩নং ইছাপুরা ইউপস্থি ফুলবাড়িয়া ব্রীজয়ে চান্দুরা টু চম্পকনগর সড়করে উপর হইতে ধৃত আসামী ১) আলকাছ মিয়া (২২), পিতা-আরব আলী, মাতা-সায়েদা বেগম, সাং-মজলিশপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর সনাক্ত ও দেখানো মতে তাহার হেফাজত হইতে ০৮(আট) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে বর্ণিত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”