ভোরের পত্র

রংপুরে অটো ছিনতাই চক্রের ৪জন সদস্য আটক।

  • ৩১ জানুয়ারি ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
  • ১৫৭ বার দেখা হয়েছে

,রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় অটো ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সাতদরগা ও কান্দি কাবিলাপড়া সুলতানের মোড় নামক পৃথক স্থানে একটি অটো ও একটি মিশুক ছিনতাইয়ের ঘটনায় গত সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হলেও অটো উদ্ধার করা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার ৪ আসামীকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ জানায়, গত রোববার পীরগাছা মেডিকেল মোড় হইতে ভাড়ায় যাওয়ার কথা বলে নিয়ে এসে একটি অটো ছিনতাই করে পালিয়ে যায় এই চক্রের কয়েকজন সদস্য। এসময় অটো চালক সবুজ মিয়া এই চক্রের দুই সদস্যকে চিনতে পেরে স্থানীয় গ্রামপুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার পবিত্রঝাড় গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ও আরাজি প্রতাব বিষু গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৫ কে আটক করে পুলিশে দেয়। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে কান্দি কাবিলাপড়া সুলতানের মোড় নামক স্থান থেকে সাজু মিয়া নামে এক ব্যক্তি একটি মিশুক ছিনতাই হয়। পরে তিনি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে মিশুকটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত তালকু কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে বিটুল প্রামানিক (১৯) ও কাবিলাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইমরান হোসেন (২০) আটক করে এবং ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করে।এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ বিষয়ে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে। আসামীকের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের মূল হোতাদের ধরতে আসামীদের রিমান্ড চাওয়া হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…