ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে আওয়ামীলীগ হতে ১৭জন বহিস্কার।

  • ১০ ডিসেম্বর ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
  • ২৫৯ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীন চন্দ্র বণিক রাজু, বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ আহমেদ, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া,পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জসিম উদ্দিন চৌধুরী, চরইসলামপুর ইউনিয়নের মোহাম্মদ সানাউল্লাহ,পত্তন ইউনিয়নের সামছুল আলম, চম্পকনগর ইউনিয়নের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরা ইউনিয়নের আকতার হোসেন ও মো:জিয়াউল হক বকুল,বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিনসহ আওয়ামী লীগের ১৭ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।

তারা সবাই নিজ নিজ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ব্যাপারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বিজয়নগরের ১০ ইউনিয়নে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের কারাদণ্ড।
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের…
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত।
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার…
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক।
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা…
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…