ভোরের পত্র

৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ

  • ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
  • ২৯৬ বার দেখা হয়েছে

বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে  গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে। যার জন্য ‘সারডা সোসাইটি’ নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত ১৯ আগস্ট একটি রিট করেছিলেন। কিন্তু আদালত তা বাতিল করে দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে না।

এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দীনের সঙ্গে কথা বলেন অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত। তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই।

আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদযাপন।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী…
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মনোনয়নপত্র দাখিল।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের…
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা:ইঞ্জিনিয়ার শ্যামল
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে…
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল…
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত…
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল…
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।