ভোরের পত্র

নাটোরে মাছের পেটে মিললো স্বর্ণের চেইন,

  • ৪ জানুয়ারি ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ
  • ২৩৯ বার দেখা হয়েছে

নাটোর সংবাদ দাতাঃ-
নাটোরের সিংড়ায় মাছের পেট থেকে মিললো ৪ আনা স্বর্ণের চেইন। সোমবার (৩ জানুয়ারি) সকালে ডাহিয়া ইউনিয়নের রিয়াস মিস্ত্রিপাড়া গ্রামের স্বর্ণকার সুশান্ত সরকারের বাড়িতে ঘটনাটি ঘটেছে। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে দুইটি মাছ কিনে বাসায় পাঠায় সুশান্ত সরকার। পরে মাছ দুইটি ছেলের বউ আঁশ তুলে পিস করে। পরে পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির সঙ্গে চেইন জড়িয়ে থাকতে দেখতে পায়। পরে চেইনটি পানি দিয়ে পরিষ্কারের পর পরীক্ষা করে পর জানা যায় ১৮ ক্যারেট সোনার তৈরি ৪ আনা চেইন।

সুশান্তের স্ত্রী চন্দনা রাণী বলেন, সোমবার সকালে মাছ দুইটি ছেলের বউকে কাটতে বলি, পরে মাছগুলো পিস পিস করার পর মাছের অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পাই।

স্বর্ণকার সুমান্ত সরকার বলেন, সকালে বাজার থেকে দুইটি রুই মাছ কিনে বাড়িতে পাঠাই। পরে বাড়ি থেকে খবর পাই একটি মাছের পেট থেকে স্বর্ণের চেইন পাওয়া গেছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…