ভোরের পত্র

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে অভিযান, কারেন্ট জাল জব্দ

  • ৪ জানুয়ারি ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
  • ১১৮ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ, প্রতিনিধি

রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নির্দেশনায় ডিহিভাটি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিস কুমার চক্রবর্তীর নেতৃত্বে গোলাবাড়ি, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জেলেরূপী দুর্বৃত্তের দল বৃহস্পতিবার সকাল থেকে কারেন্ট জাল, চায়না ও কোনা জাল দিয়ে মাছ লুটে নামে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নির্দেশে ডিহিভাটি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিস কুমার চক্রবর্তীর নেতৃত্বে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম, গোলাবাড়ি, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ##

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী এমপি।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী…
সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস,এম মাহবুব মল্লিক
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন…
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…